দীপ্ত নিউজ
জাতীয়

পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা– বিএফআইইউ।

মঙ্গলবার (১৩ আগস্ট) তাদের এসব অ্যাকাউন্ট জব্দ করতে বলা হয়েছে। তফসিলি ব্যাংকগুলোকে দেওয়া এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, তাদের পরিবারবর্গের অ্যাকাউন্ট ও মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মধ্যে থাকবে।

 

এসএ/দীপ্ত সংবাদ