পর্যটকদের কাছে বাংলাদেশের ১০টি আকর্ষণীয় দর্শনীয় স্থান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চির সবুজের দেশ বাংলাদেশ। এদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের ১০টি দর্শনীয় স্থান যা পর্যটকদের পছন্দের শীর্ষে অবস্থান করছে।

১. দেশের পর্যটকদের মধ্যে সর্বাধিক মানুষ ভ্রমণ করেন এই সমুদ্র সৈকত শহরে। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত।

২. সেন্ট মার্টিন্স দ্বীপ: দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এর নীল–সবুজ জলরাশি ও প্রবাল পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে।

৩. কুয়াকাটা, পটুয়াখালী: সূর্যোদয় ও সূর্যাস্ত একই স্থান থেকে দেখার সুযোগ পাওয়ার জন্য এই সৈকতটি অত্যন্ত জনপ্রিয়।

৪. শ্রীমঙ্গল, মৌলভীবাজার: একে বাংলাদেশের ‘চায়ের রাজধানী‘ বলা হয়। এখানে রয়েছে চা বাগান ও পাহাড়ি টিলার সুন্দর দৃশ্য।

৫. বান্দরবান: পাহাড়, ঝরনা ও মেঘের মিতালির জন্য পাহাড়ি এই জেলা পর্যটকদের কাছে খুবই সমাদৃত।

৬. সাজেক উপত্যকা, রাঙামাটি: পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্য হিসেবে পরিচিত এই স্থানটি বর্তমানে দেশের অন্যতম সেরা আকর্ষণ।

৭. বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি জনপ্রিয় স্থান।

৮. রাঙামাটি: কাপ্তাই হ্রদ ও পাহাড়ি প্রকৃতির টানে এখানে প্রচুর পর্যটক আসেন।৯. সুন্দরবন: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

১০. বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা: রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানা দর্শনার্থী ও শিশুদের কাছে বছরজুড়ে বেশ জনপ্রিয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More