শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকীয়তার পর শেষ ষোলোর টিকিট পেল পর্তুগাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল।

ফুটবল ইতিহাসের অন্যতম এক রুদ্ধশ্বাস, নাটকীয় এবং মহাকাব্যিক থ্রিলারের সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউটে প্রথম গোল এবং যোগ করা সময়ে গনসালো রামোসের নাটকীয় জয়সূচক গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল।

শুক্রবার (৩ জুলাই) ভোরে টরন্টোয় নকআউট ম্যাচটিতে ২১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগিজরা।

ম্যাচের শুরু থেকে প্রবল আক্রমণে ক্রোয়েশিয়াকে ব্যতিব্যস্ত করে রাখল পর্তুগাল। তবে প্রথমার্ধে আক্রমণ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি। একাধিকবার খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়। সব মিলিয়ে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩তম মিনিটে দ্রুত থ্রোইন থেকে গড়ে ওঠা আক্রমণে ইয়োসিপ স্তানিসিচের পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ইভান পেরিসিচ।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণে নামে পর্তুগাল। ৬০তম মিনিটে বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোলবঞ্চিত হন রোনালদো। তবে আট মিনিট পর পেনাল্টি থেকে স্বভাবসুলভ ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল এবং চলতি আসরে তার তৃতীয় গোল।

এরপর ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। ৭৫তম মিনিটে মাতেও কোভাচিচের দূরপাল্লার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও গোলের চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু দুর্দান্ত ডাইভ দিয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় যোগ করা সময়ের চতুর্থ মিনিটে। বাঁ প্রান্ত থেকে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান গনসালো রামোস। সেই গোলেই ২১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

তবে নাটক তখনও শেষ হয়নি। যোগ করা সময়ের ১৩তম মিনিটে পর্তুগালের জালে বল জড়ায় ক্রোয়েশিয়া। স্কোরলাইন হয়ে যায় ২–২ সমতা। কিন্তু ভিএআর রিভিউ পর্যালোচনা করে অফসাইড সিদ্ধান্ত দেয়ায় গোলটি বাতিল করেন রেফারি। স্তব্ধ হয়ে যায় ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ২১ গোলের জয় নিয়ে উল্লাসে মাতে পর্তুগাল।

উল্লেখ্য, আগামী ৬ জুলাই রাউন্ড অব ১৬ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More