শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় যুবকের কারাদণ্ড, শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করায় যুবকের কারাদণ্ড, শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে কাউসার আলম (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৭ মে) দুপুর পৌনে ১২টায় উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো.শাহিন মিয়া।

নকল সরবরাহের অভিযোগে দন্ডপ্রাপ্ত কাউসার আলম উপজেলার পাদিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মো. মমিন উল্লাহর ছেলে এবং আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়টিতে যাওয়ার পর একজন বহিরাগত যুবক পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় হাতেনাতে ধরা পড়ে। একজন পরীক্ষার্থীর কাছেও নকল পাওয়া যায়। এ সময় নকল সরবরাহকারী ওই যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া দায়িত্বে অবহেলা করায় তিনজন শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, এ ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য সকল কেন্দ্র প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।

 

এমি/দীপ্ত সংবাদ