শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার দাবিতে চালকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার দাবিতে চালকদের মানববন্ধন

জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্মতারিখ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স দ্রুত নবায়ন করাসহ একাধিক দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন ৫ জেলার চালক ও শ্রমিকরা। আজ ( ২০ মে ) সকাল ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ সংশোধন, নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা, নন স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পূর্বের জমাকৃত টাকা কার্যকর করা, ড্রাইভিং লাইসেন্সের নথিভুক্ত ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর করার দাবি উল্লেখযোগ্য।

মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলার ভুক্তভোগী চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মন্ডলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ৩০ বছর আগে যিনি চালক হিসেবে লাইসেন্স পেয়েছিলেন তার জন্মতারিখ জাতীয় পরিচয়পত্রের সাথে মিল নেই। তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। এ কারণেই আগের লাইসেন্সের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখের গরমিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ অনুযায়ী এসব লাইসেন্স দ্রুত নবায়ন করতে হবে। তা না হলে প্রয়োজনে আরো বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আল/দীপ্ত সংবাদ