দীপ্ত নিউজ
ধর্ম

পবিত্র শবে মেরাজ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পবিত্র শবে মেরাজ আজ

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আজ সোমবার (২৭ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ।

এ রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমা প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে বিশেষ ইবাদত–বন্দেগি পালন করবেন। কোরআনখানি, জিকির–আজগার এবং নামাজ আদায়ের মাধ্যমে এই পবিত্র রাত উদযাপিত হবে।

ইসলাম ধর্মে শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)।

ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এই রাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের সুযোগ পাওয়া যায়। এই উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করা হয়ে থাকে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।