শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

পদ্মা সেতু নির্মাণে মোবাইল সারচার্জ বন্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পদ্মা সেতু নির্মাণে মোবাইল সারচার্জ বন্ধে হাইকোর্টের রুল

পদ্মা সেতু নির্মাণের উদ্দেশ্যে মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর আরোপিত ১ শতাংশ সারচার্জ কেন বন্ধ হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)’এর আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন।

এর আগে গত ১০ জুলাই সিসিএসের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। এতে বলা হয়েছে, ২০১৬ সালে মোবাইল ব্যবহারকারীদের ওপর সারচার্জ আরোপ করা হয় এবং তা এখনো চলমান। এই সময়ে ভোক্তা থেকে সারচার্জের মাধ্যমে ২ হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে।

সিসিএসের নোটিশে উল্লেখ করা হয়, পদ্মা সেতু ২০২২ সালে উদ্বোধন হলেও মোবাইল সারচার্জ বন্ধ করা হয়নি। ২০১৫ সালে ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন’ প্রণয়ন করা হয়। ২০১৬ সালের ১০ মার্চ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি প্রজ্ঞাপনের মাধ্যমে সারচার্জ আদায় শুরু হলেও, আইনের ৪নং ধারার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয়নি। ফলে, নির্দিষ্ট মেয়াদ ছাড়া সারচার্জ আদায় চলায় ভোক্তার স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এবং তা আইনের সঙ্গে সাংঘর্ষিক।