শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেললাইনে চললো পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’

dadmin
dadmin
প্রকাশ:
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেললাইনে চললো পরীক্ষামূলক ‘ট্র্যাক কার’

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার নতুন রেলপথে ‘ট্র্যাক কার’ প্রথমবার পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ‘ট্র্যাক কার’টি গ্যাংকার নামেও পরিচিত।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা পুরোনো স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে ট্র্যাক কারটি ছেড়ে এসে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর সংযোগস্থলে পৌঁছায় বেলা সাড়ে ১২টায়।

পদ্মা সেতু রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার চীনের তৈরি এই ‘ট্র্যাক কার’টি পরীক্ষামূলকভাবে চালিয়ে পর্যবেক্ষণ করা হলো। ভাঙ্গা থেকে এই ৩২ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার পাথরবিহীন এবং ২৮ কিলোমিটার পাথরসহ রেললাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের টার্গেট রয়েছে আগামী জুনে।

মাওয়া রেল স্টেশনের অগ্রগতি প্রায় ৮৫ শতাংশ ও জাজিরা প্রান্তের পদ্মা রেল স্টেশনের কাজের অগ্রগতি ৭৭ ভাগের বেশি। তবে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেললিঙ্ক প্রকল্প শেষ হবে ২০২৪ সালে।

সূত্র : বাসস