শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পদ্মায় ইলিশ শিকার: ৬ জেলের জেল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পদ্মায় ইলিশ শিকার: ৬ জেলের জেল

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে মানিকগঞ্জের হরিরামপুরে ছয়জনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রবিবার (২২ অক্টোবর) দুপুর ২ টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)

মো.শাহরিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের মুন্নাফের ছেলে হাসু(২৩), শেখ জামালের ছেলে শেখ সজিব (২২), হেলালের ছেলে সফি (২৮), হজির ছেলে আলামিন (৩০), আবুল ফকিরের ছেলে নাইম (২৪) এবং শেখ মুন্নাফের ছেলে শেখ তারাবালি (২৫)।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শাহরিয়ার রহমান ( ইউএনও) জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরা, কেনা, বেচা, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ। উপজেলা প্রশাসন এর অভিযান ও মোবাইল কোর্ট রেগুলার হচ্ছে। শনিবার বিকেল থেকে থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নের পদ্মানদীতে অভিযান পরিচালনা করা হয়। পরে ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ছয় জনকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে এবং ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

জাহিদুল হক চন্দন/মোরশেদ আরম/দীপ্ত নিউজ