শিরোনাম
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর ফাঁস লাগানো লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পটুয়াখালীতে স্বামী-স্ত্রীর ফাঁস লাগানো লাশ উদ্ধার

 

পটুয়াখালীর কুয়াকাটায় আরিফ হোসেন (২৬) ও রিয়া মনি (২২) নামে স্বামী–স্ত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে লতাচাপলী ইউনিয়নের আছালতখাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত আরিফ এলাকার আলী হোসেনের পুত্র। আর তার স্ত্রী রিয়ার বাবার বাড়ি আমতলী উপজেলার শাখারিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে আরিফ, তার স্ত্রী রিয়া ও ৪ বছরের কন্যা শিশু সুমাইয়া ছিল। বিকালে আরিফ ও রিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। সন্ধ্যায় সুমাইয়া ঘুমিয়ে পড়েছিলো।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বাড়ছে রঙিন ফুলকপির চাষ

স্থানীয়রা আরও জানান, রাত ১১টায় সুমাইয়ার ঘুম ভাঙলে সে তার বাবাকে ঘরের আড়ার সঙ্গে ও মাকে বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশিদের ডেকে আনে। পরে স্থানীয়রা তাদের গলায় ফাঁশ লাগানো অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।