বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পটুয়াখালীতে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) জেলার কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরের দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। এ সময় পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫)। আর শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)

এছাড়া গত দুই দিনে বজ্রপাতে কলাপাড়া ও রাঙ্গাবালীসহ জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৫০টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় অসচেতনতার কারণে ঘরের বাহিরে থাকায় ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোজখবর নেওয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More