শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়ে মুগ্ধতা ছড়াচ্ছে আগাম শিমের মাচা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে মুগ্ধতা ছড়াচ্ছে আগাম শিমের মাচা

পঞ্চগড়ে চাষ হওয়া শীতকালীন সবজির মধ্যে “শিম” অন্যতম। গত কয়েক বছর ধরে জেলার বিভিন্ন উপজেলায়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম জাতের শিম। কম খরচে বেশি লাভ হওয়ায়, চাষিদেরও প্রথম পছন্দ এটি।

দূর থেকে দেখে মনে হতে পারে বেগুনী রঙের কোনো ফুলের বাগান এটি। কিন্তু না, ফুল নয়, এটি শিম ক্ষেত। পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ও হাফিজাবাদ ইউনিয়নে, এই দৃশ্যই এখন নজর কাড়ছে সবার। কম খরচে বেশি লাভ হওয়ায়, দিন দিন এই সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা। আগে বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে, তাই মৌসুম শুরুর আগেই যেন প্রতিযোগিতায় নেমেছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত বছর পঞ্চগড়ে ২৬০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছিলো। এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ হেক্টরে। মৌসুমের শুরুতে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে, জমি থেকেই শিম নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।