শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পঞ্চগড়ে ছাত্রদল সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পঞ্চগড়ে ছাত্রদল সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

পঞ্চগড় জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তারেকুজ্জামাান তারেককে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা ছাত্রদলের আয়োজনে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তারেকুজ্জামাান তারেক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি কুচক্রী মহল তার ছবি দিয়ে সুপার এডিটের মাধ্যেমে মাদক সেবনের একটি ভিডিও তৈরী করেন। যা নিয়ে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচারিত হয়েছে। মুলত তাকে হেয় প্রতিপন্ন ও সমাজে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল এসব করছে। সেই মহলের এসব কর্মকান্ড থেকে ছাত্রদলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের মাসুম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস, পঞ্চগড় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক সহ জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আল/দীপ্ত সংবাদ