শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের ভালিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে সব হারিয়ে এখন নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুহুল আমিনের বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। এতে নিমিষেই ছয়টি পরিবারের নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় রুহুল আমিনের তিনটি, হারুনের দুইটি, ফয়েজের দুইটি এবং সোহেল ও রিপনের একটি করে মোট ৯ টি বসতঘর ছাই হয়ে যায়।

পরে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাপুর ইউনিয়নে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রওনা হই এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ