শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপায় আবরার ফাহাদ আবিদ (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জোবায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবরার ফাহাদ আবিদ ওই এলাকার আকবর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকবর হোসেন জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় চাকরি করার সুবাধে বাবা–মা এর সাথে কোম্পানীগঞ্জে থাকতো আবরার হোসেন আবিদ। ঈদ উপলক্ষে ঈদের দিন শনিবার বিকেলে বাবা–মায়ের সাথে দাদার বাড়ি জোবায়ের বাজার এলাকায় বেড়াতে আসে সে। রবিবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করার এক পর্যায়ে রাস্তায় চলে আসে আবিদ। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল সড়কের পাশে থাকা আবিদকে চাপা দিলে সে গুরুত্ব আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএম/দীপ্ত সংবাদ