শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
নিহত সামির হোসেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার কবিরহাট–বসুরহাট সড়কের করালিয়া এলাকায় টোল আদায়ের সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান চাপায় এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে করালিয়া চৌধুরী প্লাজার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সামির হোসেন (১৮) জেলার কবিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভা টোল আদায় বিটের দায়িত্বে থাকা ফারুক তার ভাগিনা সামিরকে বিটের টাকা সংগ্রহ করতে পাঠায়। রাত পৌনে ৩টার দিকে একটি কাভার্ডভ্যান বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের চৌধুরী প্লাজার সামনে পৌঁছলে টোলের টাকা নেওয়ার জন্য সেটিকে থামানোর চেষ্টা করে সামির। এসময় গাড়িটি না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে।

পরে সামির ও তার সাথে আরও কয়েকজন দুটি সিএনজি নিয়ে ওই কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাওয়া করে চেয়ারম্যান বাড়ির সামনে গতিরোধ করে। ওইসময় সামির সিএনজি থেকে নেমে কাভার্ড ভ্যানকে হাতের ইশারায় থামতে বললে কাভার্ড ভ্যানের চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় সামির।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ