শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে ৩০ হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ৩০ হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার
অসহায় পরিবার পেল ঈদ উপহার

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ‘রহমত উল্যা আজিজা ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রায় ৩০ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে রয়েছে শাড়ি ও লুঙ্গি। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার সকালে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নয়নপুর বাজার এ ঈদ উপহার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে একই ইউনয়নের দেলিয়াই বাজার, খিলপাড়া ইউনয়ন পরিষদ, রামনারায়নপুর ইউনয়ন এবং সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্থানে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, গরীব–অসহায় মানুষ নতুন জামা পরে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি এ এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যূথী/দীপ্ত সংবাদ