শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে ২২৯২ বোতল রেক্টিফাইড স্পিরিট সহ আটক-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ২২৯২ বোতল রেক্টিফাইড স্পিরিট সহ আটক-১

 

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের ‘মাসুম মামুন হোমিও হল’ নামের এক প্রতিষ্ঠান থেকে নাসির উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়িকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার হেফাজতে থাকা ১৯১ কার্টুন থেকে ২২৯২ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে।

বুধবার (১০ মে ) রাতে ভূমিহীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নাসির উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের বশির উল্যার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ভূমিহীন বাজারের মাসুম মামুন হোমিও হলের পরিচালক নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে হোমিও ব্যবসার আড়ালে অবৈধ অ্যালকোহল রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছেন। যা মানব দেহের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে বুধবার রাতে ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তার দোকান থেকে ১৯১টি কার্টুন জব্দ করা হয়। পরে কার্টুনগুলো থেকে ১০০ মিঃলি মিটারের ১২টি বোতল করে মোট ২২৯২টি বোতল জব্দ করা হয়। যার মোট ওজন ২২৯ লিটার।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাতিয়ার থানার মাধ্যমে তাকে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করা হবে।

 

আল/দীপ্ত সংবাদ