শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে শেরওয়ানি দোকানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে শেরওয়ানি দোকানে আগুন
শেরওয়ানি দোকানে আগুন

নোয়াখালী সদর উপজেলার মাইজদীতে একটি শেরওয়ানি ও ভিডিও এডিটিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২ টায় মাইজদী বড় মসজিদ মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকানে থাকা আনুমানিক ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

জানা যায়, রাত পৌনে ১২ টায় দোকানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দোকানে থাকা ক্যামেরা, প্রজেক্টর, শেরওয়ানি, ইভেন্ট ম্যানেজম্যান্ট সামগ্রীসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।

আশােপাশের ২ টি দোকানে আগুনের আঁচ লাগলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাতের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আফ/দীপ্ত সংবাদ