শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক শিশু নিহত
মাটিবাহী ট্রাক্টর

নোয়াখালীর সুবর্নচর উপজেলায় রাস্তা পারাপারের সময় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইসমত তারা আলেয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া চর ওয়াপদা ইউনিয়নের চর কাজি মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আলেয়া রাস্তা পার হওয়ার সময় একই সড়ক দিয়ে যাওয়া একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই আলেয়া নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক্টরটি রেখে চালক পালিয়ে যান।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আল/দীপ্ত