শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে পিস্তল, মদ ও গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে পিস্তল, মদ ও গাঁজাসহ ৩ যুবক গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ও দূর্গাপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে ফজলু, সাইফুল ইসলাম সোহেল ও জুবায়ের হোসেন ফয়সাল নামের তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে বেগমগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪৭ বোতল বিদেশি মদ, ৩ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা এলাকার চিহিৃত মাদক কারবারি এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক দল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব ও থানার ওসি মীর জাহেদুল হক রনি।

 

এমি/দীপ্ত