শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালিত

‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র হবে পুনরুদ্ধার‘ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে বেলুন উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালন করা হয়েছে।

সোমবার (২২ মে) দুপুর ১২ টায় উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর আয়োজনে বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে বেলুন উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে ওই স্থান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন বিভাগের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম। শুভেচ্ছা বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা ইব্রাহীম খলিল।

বক্তারা বলেন, ১৯৯৩ সালের শেষ দিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারন করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশে এই দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে পালনের জন্য দিবসটি পুনঃনির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ সেল ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তিতে স্বাক্ষর করে। এরপর ৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ধরিত্রী সম্মেলনে সিবিডি বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের প্রায় ১৬৮টি দেশ সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে এবং সিবিডি ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়। বর্তমানে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯৫টি।

এছাড়াও দিবসটির কর্মসূচীতে, উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা–কর্মচারী বৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আল/দীপ্ত সংবাদ