শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক আটক

নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বেলাল হোসেন রতন (২৩), কাজী নুরুল হুদা (২৬) ও আলম আমির (২৮) নামের তিন যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি ও দুটি স্টিলের পাইপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করার পর তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন: নোয়াখালী পৌর এলাকার শ্রীপুরের জসিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন রতন, দক্ষিণ রাজারামপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে কাজী নুরুল হুদা ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের মফিজুর রহমানের ছেলে আলম আমির।

পুলিশ জানায়, গভীর রাতে অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর গ্রামের কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে ১০/১২জন ডাকাত সদস্য। পরে তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে তিনটি চাপাতি ও দুটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত