শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোয়াখালীতে গৃহহীনদের ব্যারাক হাউজ হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে গৃহহীনদের ব্যারাক হাউজ হস্তান্তর

নোয়াখালীর হাতিয়ায় গৃহহীনদের জন্য নির্মিত ৬০টি ব্যারাক হাউজ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌ-বাহিনী। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে আনুষ্ঠানিক ভাবে এই আশ্রয়ণটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, বিরবিরি আশ্রয়ণ নামে এই প্রকল্পটি নৌ-বাহিনী ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করে আসছে। এতে ৫ ইউনিট বিশিষ্ট ৬০টি ব্যারাক তৈরি করা হয়েছে। যাতে ৩০০টি পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি পরিবারের জন্য একটি করে বেড রুম, একটি রান্নাঘর ও একটি বারান্দা তৈরি করা হয়েছে। প্রকল্পে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি আধুনিক শৌচাগার তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যলয়ের অধিনে এই প্রকল্প বাস্তবায়ন করছে নৌ-বাহিনী। সম্পূর্ণ সরকারী জায়গায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নৌ-অঞ্চলের লে. কমান্ডার তৌহিদুল ইসলাম, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুবক্কর ছিদ্দিক ও ইউপি সদস্য মিরাজ উদ্দিন প্রমুখ।

 

এমি/দীপ্ত