শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে

সিনিয়র–জুনিয়র বিরোধের জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেইট এলাকায় রেস্টুরেন্টের খাবার টেবিলে সিনিয়র–জুনিয়র বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ক্যাম্পাসে দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে উভয় গ্রুপ আবারো ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করে মারামারিতে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে মারামারিতে জড়ানো ছাত্রলীগের এক গ্রুপের নেতা নজরুল ইসলাম নাঈম অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে হলে অবস্থান করছেন। মারামারির ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে জানিয়েছেন। আরেক গ্রুপের নেতা মোহাইমেনুল ইসলাম নুহাশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করলেও তার অনুসারীরা ক্যাম্পাসে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন বলেন, উভয় গ্রুপের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আফ/দীপ্ত সংবাদ