দীপ্ত নিউজ
জাতীয়

নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

আগামী ২ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নেত্রকোনা–৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনে (ইসি)। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তফসিল অনুযায়ী– এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬–২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯–৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট।

এর আগে শনিবার (১৫ জুলাই) সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের মৃত্যুজনিত কারণে নেত্রকোনা–৪ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

গত ১১ জুলাই মৃত্যুবরণ করেন রেবেকা মমিন (৭৬)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন। তিনি আওয়ামী লীগের টিকিটে টানা তৃতীয়বারের এমপি ছিলেন।