মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে সায়ফা আক্তার নামে (দেড় বছর বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সায়ফা ওই গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে চোখের পলকে সায়ফা নিখোঁজ হয় । পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং একপর্যায়ে বাড়ির আঙ্গিনার কাছেই পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. বনশ্রী বনিক চৈতি তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের শিশুদের প্রতি যত্নশীল ও সতর্ক হতে হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More