শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
জাতীয়

‘নেগেটিভ’ রক্তের হাহাকার চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘নেগেটিভ’ রক্তের হাহাকার চলছে

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের রক্ত দিতে হাসপাতালে ভিড় করছেন স্বেচ্ছাসেবকরা। তবে বিপুলসংখ্যক রক্তদাতার মাঝেও সংকট দেখা দিয়েছে নেগেটিভ গ্রুপের রক্তের; যার জন্য চলছে হাহাকার।

সোমবার (২১ জুলাই) সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইন্সটিটিউট ঘুরে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা মাইকে নেগেটিভ গ্রুপের ব্লাড খুঁজছেন। যাদের রক্ত নেগেটিভ গ্রুপের তাদের এগিয়ে আসতে বলছেন। রক্তের গ্রুপ নিশ্চিত হওয়ার জন্য অস্থায়ী বুথে রক্তের গ্রুপ পরীক্ষাও চলছে।

স্বেচ্ছাসেবক নুরুননবী জানান, আমাদের হাতে পজিটিভ ব্লাড অনেক আছে। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত খুবই কম। বেশিরভাগ আহতের রক্তের প্রয়োজন মেটাতে গেলে নেগেটিভ গ্রুপ দরকার হচ্ছে। এখন পর্যন্ত অল্প পরিমানে নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গেছে, কিন্তু তা যথেষ্ট নয়। আমাদের আরো রক্তের প্রয়োজন।

এর আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়।

এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে শতাধিক।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।