শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল শিবিরে সুখবর, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আগামী বুধবার (২৪ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমার জুনিয়র।

অবশেষে কিছুটা স্বস্তির বাতাস পেল ব্রাজিল শিবির। আগামী বুধবার (২৪ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত নেইমার জুনিয়র।

শুক্রবার (১৯ জুন) হাইতির বিপক্ষে ৩০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও হেড কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, নেইমার আগামীকাল (শনিবার) এককভাবে অনুশীলন করবেন। এরপর সোমবার (২২ জুন) থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য নেইমার পুরোপুরি প্রস্তুত থাকবেন।

হাইতির বিপক্ষে প্রথমার্ধেই রাফিনিয়ার চোটে যখন ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই নেইমারের এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই বড় বুস্ট দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চোট ও শারীরিক সমস্যায় ভুগছেন ব্রাজিলের এই নাম্বার টেন। প্রায় ৩ বছর ধরে তিনি জাতীয় দলের হয়ে কোনো ম্যাচেও খেলেননি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More