শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

নেইমার কি নরওয়ের বিপক্ষে খেলবেন? যা জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেইমার কি নরওয়ের বিপক্ষে খেলবেন? যা জানা গেল
নেইমার

শেষ ষোলোয় লড়াইয়ে মধ্যরাতে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। রবিবার (৫ জুলাই) রাত ২টার এই ম্যাচের আগে আলোচনা চলছে নেইমার কি অবশেষে প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন?

৩৪ বছর বয়সী এই তারকা স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে (২৪ জুন) ৭৬তম মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন। জাপানের বিপক্ষে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে খেলার সুযোগ পাননি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে কি নেইমার খেলবেন? এই প্রশ্ন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং তারা একসঙ্গেই খেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলতে পারছে। যখন আমি মনে করবো দল তাকে প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাবো। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে প্রস্তুত।’

তবে আনচেলত্তি এখনও নিশ্চিত করে বলেননি যে নেইমার প্রথম একাদশেই থাকবেন। গ্রুপ পর্বের আগেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু মরক্কো, স্কটল্যান্ড ও জাপানের বিপক্ষে নেইমার ছিলেন বেঞ্চে। হাইতির বিপক্ষে ম্যাচে অবশ্য চোটের কারণে খেলেননি তিনি।

তবুও ব্রাজিলের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, নরওয়ের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে নেইমারকে।

এদিকে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের একটি ছবি পোস্ট করে লিখেছে,

‘টিক–টক… ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই প্রায় চলে এসেছে।’

একই সাক্ষাৎকারে আনচেলত্তি স্বীকার করেছেন, বেঞ্চে বসে থাকতে নেইমার খুশি নন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সে খুশি নয়, কিন্তু সে দারুণ আচরণ করছে। অসাধারণ অনুশীলন করছে। সে ভদ্র, বিনয়ী এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়। তার মানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একজন বিনয়ী মানুষ হিসেবেও সে দলের জন্য গুরুত্বপূর্ণ। আমি তাকে নিয়ে খুবই সন্তুষ্ট।’

নেইমারের খেলার আগ্রহ নিয়েও বলেন আনচেলত্তি, ‘অবশ্যই সে খেলতে চায়, যেমন সবসময়ই চেয়েছে। সে এসে আমাকে কখনও জোর করে মিনিট চায় না, কিন্তু বিষয়টি খুবই পরিষ্কার। এটা ইতিবাচক। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে সুখী থাকার কথা নয়।’

বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হলেও এই বিশ্বকাপে আনচেলত্তির অধীনে নেইমারের ভূমিকা প্রত্যাশার তুলনায় অনেক ছোট।মরক্কো ও জাপানের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে কাটিয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাত্র ১৪ মিনিট। নরওয়ের বিপক্ষে হালান্ডকে ঠেকানোর চেয়ে নিজের দলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তোলাতেই বেশি মনোযোগী আনচেলত্তি। সামনে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, মাঝে মাঠে থাকবেন ব্রুনো গিমারাইস।