শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নুরুল ইসলাম খান- এর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নুরুল ইসলাম খান- এর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার অন‍্যতম সাক্ষী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান– এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

বুধবার (৭ জুন) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম খান। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার ৫০তম স্বাক্ষী।

নুরুল ইসলাম খানের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাহিদ খান জানান, তার বাবা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। বাদ আসর সিএমএইচ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নুরুল ইসলাম খান ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাসভবন ৩২ নং ধানমন্ডি এর সামনে দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন।

 

আল/দীপ্ত সংবাদ