বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনাল ম্যাচে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে গাঢ় নীল পোশাকে মাঠে নামবে আর্জেন্টিনা।

পরিচিত আকাশিসাদা ডোরাকাটা জার্সিতে নয়, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে গাঢ় নীল পোশাকে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের বিশেষ অনুরোধে দ্বিতীয় জার্সি ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা।

ম্যাচে স্বাগতিক দল হিসেবে বিবেচিত ইংল্যান্ড তাদের প্রচলিত সাদা জার্সি পরবে। আর্জেন্টিনার পোশাক হবে গাঢ় নীল ও কালো। বিশ্বকাপের ম্যাচ কালার নির্ধারণ করে প্রকাশিত তালিকাতেও বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাস ও কিছুটা সংস্কার। নীল জার্সিকে ইংলিশদের বিপক্ষে নিজেদের ‘সৌভাগ্যের পোশাক’ হিসেবে দেখেন দেশটির অনেক সমর্থক।

১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকো সিটিতে কোয়ার্টার ফাইনালে নীল জার্সি পরে ইংল্যান্ডকে ২১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা।

প্রথম গোলটি করেছিলেন হাত দিয়ে, যা ফুটবল ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। দ্বিতীয় গোলে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় ও গোলরক্ষককে পেরিয়ে জালে পাঠান ম্যারাডোনা। পরে সেটি ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃতি পায়।

১৯৯৮ বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে গাঢ় নীল জার্সিতে খেলেছিল আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছিল তারা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১ বার নীল জার্সি ব্যবহার করেছে স্কালোনির দল। গ্রুপ পর্বে সেই ম্যাচে জর্ডানকে ৩১ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে ইংল্যান্ডের বিপক্ষে এই জার্সির অতীত ও বর্তমান দুই স্মৃতিই তাদের পক্ষে।

অবশ্য জার্সি কোনো ম্যাচের ফল নির্ধারণ করে না। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় ইতিহাস ও প্রতীকের গুরুত্ব অনেক। সেই মনস্তাত্ত্বিক জায়গা থেকেই আর্জেন্টিনা তাদের দ্বিতীয় পোশাক ব্যবহারের অনুমতি চেয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনাইংল্যান্ড সেমিফাইনাল।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More