মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নীলফামারীর ডিমলায় হাম রোগের উপসর্গ নিয়ে এগারো দিন বয়সী আফরিন জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

আফরিন জান্নাত খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার আবু বকর সিদ্দিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে স্বজনেরা শিশুটিকে হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করান। পরে সে গুরুতর অসুস্থ হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে মৃত্যু বরন করেন।

এবিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, গতকাল শিশুটি হাম রোগে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলো। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে রাত দেড় টার দিকে তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

রশিদ মিঠু

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More