শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে: শফিকুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচন পদ্ধতি দলগুলোর পছন্দের ওপর নির্ভর করছে: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’–এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে।

তিনি বলেন, জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন। সবাই ভোট দিতে এলে ভোট ভালো হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটির প্রকাশিত একটি জরিপের ফলাফলে উল্লেখ করা হয়, দেশের ৫৬ শতাংশ মানুষই এখনো পিআর সিস্টেম সম্পর্কে জানে না। পিআর পদ্ধতি চান ২১.৮ শতাংশ এবং চান না ২২.২ শতাংশ। এই জরিপে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতার মধ্যে ৬৯.৯ শতাংশের মতে, অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।