শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচন কমিশন ভবন ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচন কমিশন ভবন ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে ইসি কার্যালয়ের মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বসানো হয় শক্তিশালী ব্যারিকেড। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিরাপত্তার অংশ হিসেবে আগারগাঁও অঞ্চলে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়। ইসির ভেতরে ও বাইরে সর্বস্তরের কর্মকর্তাদের চলাচলেও রয়েছে অতিরিক্ত নজরদারি।

এদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার তার ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার। সিইসির এ গুরুত্বপূর্ণ ভাষণ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রচারের কথা রয়েছে। ভাষণে তিনি নির্বাচন উপলক্ষে কমিশনের প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে গৃহীত পদক্ষেপ এবং ভোটারদের প্রতি বিভিন্ন আহ্বান তুলে ধরবেন বলে জানা গেছে।