শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নির্বাচনে যেই বিজয়ী হোক আমরা তাদের পাশে দাঁড়াবো: সড়ক উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনে যেই বিজয়ী হোক আমরা তাদের পাশে দাঁড়াবো: সড়ক উপদেষ্টা

‎বরিশালে বললেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেনো জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো।

‎রবিবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খা নদের উপরে বহুল প্রতীক্ষিত মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

‎ফওজুল কবির খান আরো বলেন, “আমাদের একটিই কথা নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবেন নির্বাচন কমিশন।”

‎সেতু বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারনে সেতুর বাস্তবায়ন দেড়িতে হয়। যার কারনে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

‎নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্মাণ কালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের ওপর প্রভাব ফেলে। তাই এই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে প্রাকল্প ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪ শ ৪২ কোটি টাকা।