শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজধানী

নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারে চীন

 

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নির্বাচনের পর বাংলাদেশে তিস্তা প্রকল্পের কাজ নতুন করে শুরু করতে পারে চীন। এর পাশাপাশি ৭ জানুয়ারির পর ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও বাড়বে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশে চীনের ইমেজ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ইয়াও ওয়েন।

সেন্টার ফর অল্টারনেটিভ আয়োজিত এই সেমিনারে চীনের প্রতি বাংলাদেশিদের মনোভাব নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলেন, চীনা ঋণ যে ফাঁদ নয়, বরং উপকারী মানুষের জন্য এই ধারণা তৈরিতে তাদেরই উদ্যোগ নিতে হবে। ঋণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করারও আহবান জানান অনেকে।

এসব বিষয়ে ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়ে রাষ্ট্রদূত জানান, ঢাকা–বেইজিং বিমান চলাচল শুরু হবে আগামী বছর।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ঘাটতি হ্রাস ও ভিসা জটিলতা দূরীকরণসহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।

 

এসএ/দীপ্ত নিউজ