শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচনের তারিখ ঘোষণার সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনের তারিখ ঘোষণার সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব
ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে দেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে কড়া মন্তব্য করে প্রেস সচিব বলেন, দলটি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না।

সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার বিষয়ে তিনি বলেন, সরকার এসব মামলা করেনি; মামলা করেছে বিভিন্ন ভিকটিমের পরিবার। এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে ভুল তথ্য দিয়েছে। আমরা তাদের বলব ভুল সংশোধন করতে।

এছাড়া, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া চলছে এবং কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে না বলেও আশ্বস্ত করেন প্রেস সচিব।