শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংসদীয় নির্বাচন আচরণবিধি ২০২৫–এর খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই আইনে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ কমিশনের সভার ফলাফল তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না।’

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সভাটি হয়।

সানাউল্লাহ বলেন, বিদ্যমান নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার পর নীতিগতভাবে খসড়া আইনটি অনুমোদন করা হয়েছে।

এই আইন লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ শাস্তি ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার পরিবর্তে ছয় মাসের কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হবে।