শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের খলিল মোড় এলাকায় নিখোঁজের তিন দিন পর মুদির দোকানের নিচ থেকে কাজল মিয়া (১৭) নামে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খলিল মোড়ের ভাই ভাই স্টোর নামে মুদি দোকানের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজলের পিতা মনিরুল মিয়া জানান, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজল তার বন্ধু নাহিদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও কাজলকে পাওয়া যায়নি। তবে তার কানটুপি, গায়ের জামা, পায়ের স্যান্ডেল, একটি কোদাল ও একটি সাবল পাওয়া যায় ভাই ভাই স্টোরের উত্তর পাশে। এতে সন্দেহ হলে তিনি বৃহস্পতিবার দুপুরে পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করতে যান। এ সময় খবর পান ওই দোকানের নিচে বালুর মধ্যে তার ছেলের মরদেহ পাওয়া গেছে।

ভাই ভাই স্টোরের মালিক মাসুদ মিয়া বলেন, ‘নিখোঁজের পর থেকে কাজলকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। বৃহস্পতিবার দোকানের উত্তর পাশে মাছির আনাগোনা দেখা যায় এবং দুর্গন্ধ পাওয়া যায়। পরে দোকানের নিচ থেকে বালু অপসারণ করলে দুটি পা দেখতে পাই। তখন পুলিশকে খবর দেয়া হয়।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এফএম/দীপ্ত সংবাদ