শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিখোঁজের ২৩ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের ২৩ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার
ডুবরী দল নদীতে তল্লাশি চলাকালীন

মাগুরায় পানিতে ডুবে নিখোঁজের ২৩ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে খুলনা থেকে আসা একটি ডুবরী দল নদীতে তল্লাশি শেষে তার মরদেহ উদ্ধার করে।

ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে মামাতো ভাইসহ কয়েকজন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে নামে শিশু ইয়ামিন শেখ (১২)। অন্যান্য শিশুরা গোসল ছেড়ে উঠলেও ইয়ামিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় দীর্ঘসময়ে তল্লাশি চালালেও শিশু ইয়ামিন কে উদ্ধার করা সম্ভব হয়নি।

ইয়ামিন শেখ পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে। ইয়ামিন উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামে পড়াশোনা করার জন্য মামা বাড়ি আসে।

গত বুধবার স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হয় ইয়ামিন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের মোল্লার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল নেমে এ দুর্ঘটনা ঘটে।

এফএম/দীপ্ত সংবাদ