শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত ৩০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত ৩০ জন
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, আনসার, বিমান বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকসহ মোট ৩০ জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিস এবং ঢামেক হাসপাতালে কর্মরত চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে ফায়ার সার্ভিসের অফিসার ৩ জন, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন, স্কাউট ১ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্ট রয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

অনু/দীপ্ত সংবাদ