শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

গ্রুপ পর্বে ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে সবার প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। তবে প্রথম সেমিফাইনালে কিউইদের যেন পাত্তায় দিল না পাকিস্তান। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান তোলে কিউইরা। এ দিন ওপেনার ফিন এ্যালেন শুরুতেই ৪ রান করে বিদায় নেন। ইনিংসের প্রথম ওভারে পেসার শাহীন আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ওপেনার। এরপরে ইনিংস মেরামতের দায়িত্ব নেন কেইন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল।

তবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সামনে যথেষ্ট ছিল না কিউইদের এই সংগ্রহ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের ছন্নছড়া বোলিংয়ের সঙ্গে খাপছাড়া ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো কিউইদের। বাবর ও রিজওয়ানের জোড়া হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান।