শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খেলা

নারী ফুটবলারদের নিয়মিত ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারী ফুটবলারদের নিয়মিত ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের

নারী ফুটবলারদের আরো শক্তিশালী করতে নিয়মিত আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাফের রানী এখন বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের রেশ এখনো কাটেনি বাঙালিদের। যদিও মাঝে খেলা হয়েছে অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপ। এবার আরেকটি টুর্নামেন্ট খেলার প্রস্তুতি বাংলার মেয়েদের। নেপালকে হারিয়ে সাফের রাজত্ব নিয়েছে বাংলার মেয়েরা। এখন তা ধরে রাখার পালা। তার জন্য প্রয়োজন অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার।

আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে সাফ অনুর্ধ-২০ নারী টুর্নামেন্টের চতুর্থ আসর। স্বাগতিকদের প্রতিপক্ষ অন্য তিন দেশ হলো-ভারত, নেপাল ও ভুটান।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।