শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করল জনতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করল জনতা!
সোনাগাজী মডেল থানা। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে পারুল বেগম (৪৫) নামের এক নারীকে ছিনতাইকালে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (১৮এপ্রিল) বিকালে ফেনীর সোনাগাজী শহরের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটককৃত পারুল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমল গ্রামের ছুট্টু মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চর চান্দিয়া এলাকার মোহছেনা খাতুন নামে এক গৃহবধূ সোনাগাজী বাজারের শাহজাহান কমপ্লেক্সে ঈদের কেনাকাটা করছিলেন। এসময় অপরিচিত বেশ কয়েকজন নারী একত্রিত হয়ে ঝটলা সৃষ্টি করে মোহছেনা খাতুনের ব্যাগে থাকা ২৮ হাজার টাকা ছিনতাই করে। তাৎক্ষণিক টের পেয়ে গৃহবধু ওই নারীকে ঝাপটে ধরে। পরে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকৃত টাকাসহ ওই নারীকে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগী নারী এ বিষয়ে থানায় এজাহার দাখিল করেন।

সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আবুল কাসেম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, পারুল বেগমকে আজ বুধবার আদালতে প্রেরণ করা হবে।

 

এফএম/দীপ্ত সংবাদ