শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জায়গা মিলল যুবকের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে পরিত্যক্ত জায়গা মিলল যুবকের মরদেহ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পরিত্যক্ত জায়গা থেকে রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. রুবেল (২৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোগরাকুল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন জানান।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম সুমন জানান, মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত একটি জায়গায় রুবেল নামে যুবকের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবক রুবেল রূপগঞ্জ এলাকায় একটি কারখানায় কাজ করতেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ফাঁসিতে ঝুলে থাকার গলায় চিহ্ন পাওয়া গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

যূথী/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।