শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকা থেকে ১০০৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১৭ এপ্রিল) সকালে র‍্যাব-১১ সিপিসি-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

র‍্যাব-১১ এর সিইও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লার রামারবাগ এলাকার একটি গ্যারেজ থেকে ১ হাজার ০৬ বোতল ফেনসিডিলসহ নূর ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, এই চক্রটি পারস্পরিক যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ ট্রাক, পিকআপসহ অন্যান্য যানবাহন ব্যবহার করে বিভিন্ন ধরণের পণ্যদ্রব্য পরিবহনের আড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসকল মানকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে।

অভিযোগ স্বীকার করে অভিযুক্ত নূর ইসলাম জানাযস, আসন্ন ঈদ-উল-ফিতরকে উপলক্ষ্য করে তারা এই বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সরবরাহের জন্য নিয়ে আসে।

 

এমি/দীপ্ত