শিরোনাম
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ দেশে প্রজনন হার সবচেয়ে বেশি ভোলায়, সবচেয়ে কম বাগেরহাটে: জরিপ দুই দফায় জাতীয় গ্রিডে ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিলো রূপপুর বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাংলাদেশ স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর সঠিক নয়: ডেপুটি প্রেস সেক্রেটারি প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
নামফলকে স্ত্রীর নাম

নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামক একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। এ ঘটনায় ফলকটি উদ্বোধন না করেই তিনি চলে আসেন এবং তাৎক্ষণিকভাবে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। বর্তমানে পরিত্যক্ত ওই গাড়ি সংরক্ষণের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নরসিংদী জেলা সফর শেষে শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি স্থাপনাটি উদ্বোধন করার কথা ছিল বিভাগীয় কমিশনারের। তবে উদ্বোধনী নামফলকে তাঁর নামের পাশে স্ত্রীর নাম লেখা থাকায় স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা–সমালোচনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সমালোচনা বাড়তে থাকলে স্থাপনাটি উদ্বোধন না করেই কৃতী শিক্ষার্থীদের আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া সস্ত্রীক উপজেলা কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার কারণ জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যার এখনো উপস্থিত আছেন। এ বিষয়ে পরে কথা হবে।