শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
থালাপতি বিজয়

অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা–রাজনীতিক থালাপতি বিজয়।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টেয় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সূত্র বলছে, কংগ্রেসের ৫ জন বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই এবং সিপিএমের ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির সমর্থন এখন ১১৯–এ পৌঁছেছে, যা ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবারও গভর্নরের সঙ্গে বৈঠক করেছিলেন বিজয়। তবে দুইবারই গভর্নর দাবি করেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন টিভিকের হাতে নেই।

গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে চমক দেখায় টিভিকে। নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দুই প্রধান দ্রাবিড় দল ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয়।