শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোর প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দের স্মরণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোর প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দের স্মরণ সভা

 

নাটোর প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দের আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা আয়োজন করা হয়।সভায় বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, এনএসআই’র উপ পরিচালক মোঃ শাহিনুর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সেদরুল হুদা ডেভিড, এস এম মঞ্জুরুল হাসান এবং নাজমুল হাসান।

নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সূবর্ণ জয়ন্তির পথ পরিক্রমায় নাটোর প্রেসক্লাব দেশের অন্যতম প্রাচীন প্রেসক্লাব। জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং অধিকার ও মর্যাদা রক্ষায় এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিগত ৪৬ বছরে প্রয়াত সদস্যবৃন্দ সাংবাদিকতার পাশাপাশি প্রেসক্লাবের বিভিন্ন পদে আসীন থেকে সেবা দিয়েছেন। তাঁরা বর্তমানের বাতিঘর হিসেবে পথ দেখিয়ে যাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

 

আল/দীপ্ত সংবাদ